১) অন্যান্য সার্ভিস ওয়ারেন্টি নীতিমালা
১.১ প্রতিটি সার্ভিসের জন্য আলাদাভাবে ওয়ারেন্টি সময় উল্লেখ/নির্ধারিত থাকে।
১.২ ওয়ারেন্টি সময়ের মধ্যে সংশ্লিষ্ট সার্ভিসে সমস্যা দেখা দিলে আমরা তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব; তবে প্রতিকূল পরিস্থিতিতে সময় কিছুটা বিলম্বিত হতে পারে।
১.৩ ওয়ারেন্টি সময় অতিক্রম করলে, অথবা ক্রেতার ডিভাইস/কনফিগারেশন/নেটওয়ার্কজনিত সমস্যার ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
২) প্রোডাক্ট ডেলিভারি পদ্ধতি
২.১ আমাদের সার্ভিসগুলো ডিজিটাল হওয়ায় সকল প্রোডাক্ট ডেলিভারি ইমেইলের মাধ্যমে প্রদান করা হয়।
২.২ অর্ডার দেওয়ার সময় সঠিক ইমেইল ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক; ভুল ইমেইল দেওয়া হলে দ্রুত সাপোর্টে যোগাযোগ করতে হবে এবং তা ওয়ারেন্টি সময়ের মধ্যেই করতে হবে।
২.৩ সাধারণত ডেলিভারি সময় ১–২৪ ঘণ্টা; তবে প্রতিকূল পরিস্থিতিতে সর্বোচ্চ ৭ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।
৩) ওয়ারেন্টি সাপোর্ট প্রদানের পদ্ধতি
৩.১ ওয়ারেন্টি সময়কালে প্রয়োজন হলে রিমোট সাপোর্টের মাধ্যমে সহায়তা প্রদান করা হবে; এজন্য ক্রেতার ডিভাইসে TeamViewer বা AnyDesk ইনস্টল থাকা প্রয়োজন। [1]
৩.২ অর্ডার দেওয়ার পূর্বে প্রতিটি প্রোডাক্ট/সার্ভিসের বিস্তারিত বিবরণ ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
৩.৩ প্রোডাক্টে উল্লেখিত বিবরণ/স্কোপের বাইরে কোনো অভিযোগ বা মন্তব্য গ্রহণযোগ্য হবে না।
৩.৪ ওয়ারেন্টি সময় অতিক্রম করার পর GrowthXKit কোনো ধরনের সাপোর্ট প্রদানে বাধ্য থাকবে না।
৪) পরিষেবা/সার্ভিস স্থগিত প্রসঙ্গে
৪.১ কোনো ব্যবহারকারী যদি পরিষেবা ব্যবহারের নিয়ম/নীতিমালা লঙ্ঘন করেন, সেক্ষেত্রে GrowthXKit প্রয়োজনবোধে তার পরিষেবা বন্ধ বা সাময়িকভাবে স্থগিত করার অধিকার সংরক্ষণ করে।
৪.২ কোনো পরিষেবা স্থগিত/বন্ধ করা হলে, প্রদত্ত অর্থ ফেরতযোগ্য নয়।
৫) পেমেন্ট পলিসি
৫.১ bKash Online Payment-এর ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য নয়।
৫.২ Manual Payment (ব্যাংক পেমেন্ট) এর ক্ষেত্রেও অতিরিক্ত কোনো চার্জ প্রযোজ্য নয়।
গুরুত্বপূর্ণ ঘোষণা
GrowthXKit কোনো প্রতিষ্ঠানের অফিসিয়াল বিক্রেতা নয়; সকল প্রোডাক্ট অন-অফিসিয়ালি ক্রয় করে পুনরায় কাস্টমারদের কাছে বিক্রয় করা হয়।
GrowthXKit যেকোনো সময় পূর্বঘোষণা ছাড়াই যেকোনো তথ্য/শর্ত পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করার অধিকার সংরক্ষণ করে।
উপরোক্ত শর্তাবলী মেনে নিয়েই আপনি অর্ডার করতে যাচ্ছেন; শর্তাবলীর বাইরে কোনো মন্তব্য/দাবি গ্রহণযোগ্য হবে না।